এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
অনলাইন ডেক্স
প্রতিবেদককুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে এবং দুটি ছাগলের মৃত্যু হয়েছে। বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ছাড়া দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত অন্য একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
এদিকে, নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ অভিযোগ করা হয়। একই অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে।
তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা, চাচাতো ভাইবোন, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। খবর পাওয়ার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ তাঁরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
তবে বাড়িতে পেট্রলবোমা হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার কারণ ও হামলার অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তদন্ত চলছে।