হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’
বিনোদন ডেস্ক
প্রতিবেদকপাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে দেশটির বিনোদন অঙ্গনে। কয়েক দিন ধরে চলা এই আলোচনা নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন হানিয়া। তবে বিয়ের খবরটি নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করেননি তিনি।
সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হানিয়া আমির, আসিম আজহার ও অভিনেত্রী সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন তিনি।
ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। এর প্রতিক্রিয়ায় মন্তব্যের ঘরে অভিনেত্রী লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই রসিক মন্তব্য দ্রুতই আলোচনায় আসে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
ওই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বরের বিয়ে নিয়েও আলোচনা করেন মাহাদ। এর আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান সাবা। কে এসব গুঞ্জন ছড়াচ্ছে, এমন প্রশ্ন তুলে রসিকতার ছলে তিনি বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না, সেখানে বিয়ের পরিকল্পনা করবেন কখন?
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
নিজের বিয়ে সত্যিই হতে যাচ্ছে কি না, তা নিয়েও মজা করেন সাবা। তিনি বলেন, বিয়ে হলে অন্তত তাঁকে যেন আমন্ত্রণ জানানো হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।
সাবার মন্তব্যে তাঁর বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়া আমিরের প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে রহস্য থেকেই গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে আগামী ডিসেম্বরে তাঁদের বিয়ের সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
সূত্র: সিয়াসত ডেইলি