স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৪০ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

রাজনীতি / জামায়াত
নিউজ ডেস্ক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এ আয়োজনের সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তবে সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে, তা আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।