স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এর মধ্যে দুটিতে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে এবং অপরটিতে বেলুনিং করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে মন্ত্রীর এ চিকিৎসা সম্পন্ন হয়। হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রীর এনজিওগ্রাম করার পর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকেরা দুটি ব্লকে রিং স্থাপন করেন এবং অপর ব্লকে বেলুনিং করেন। চিকিৎসা শেষে আগামী ২৪ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
মন্ত্রীর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।